সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম ঘোলাটে করতে একটি মহল চেষ্টা চালাচ্ছে: গভর্নর

সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম ঘোলাটে করতে একটি মহল চেষ্টা চালাচ্ছে: গভর্নর
প্রকাশিত

সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম ঘোলাটে করার চেষ্টা করছে একটি মহল, এমন অভিযোগ তুলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকিং সেক্টরের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

পর্যায়ক্রমে আমানতকারীদের অর্থ ফেরত দেয়া হবে উল্লেখ করে ড. আহসান এইচ মনসুর বলেন, এখন এফডিআর, ডিপিএসসহ সব ধরনের হিসাবধারীরা টাকা তুলতে পারছেন। সম্মিলিত ইসলামী ব্যাংকে খুব শিগগিরই অনলাইন কার্যক্রম শুরু হবে।

লুটের ঘটনা জেনেই অধিক মুনাফার লোভে ৫ ব্যাংকে টাকা জমা রাখেন আমানতকারীরা এবং এতে গ্রাহকদেরও দায়ভার রয়েছে বলে মন্তব্য করেন গভর্নর।

আমানতের বিপরীতে ঋণ নেয়ার সুযোগ রয়েছে বলেও এ সময় উল্লেখ করেন আহসান এইচ মনসুর।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com