টাকা ছাপানো ও বিতরণে বছরে ব্যয় ২০ হাজার কোটি টাকা: গভর্নর

টাকা ছাপানো ও বিতরণে বছরে ব্যয় ২০ হাজার কোটি টাকা: গভর্নর
প্রকাশিত

টাকা ছাপানো ও বিতরণে বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বুধবার (২৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ক্যাশলেস বাংলাদেশ সামিট ২০২৫’-এর এক প্যানেল আলোচনায় তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, দেশে নগদ অর্থের চাহিদা প্রতি বছর প্রায় ১০ শতাংশ হারে বাড়ছে। এই চাহিদা মেটাতে গিয়ে টাকা ছাপানো ও বিতরণে বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হচ্ছে।

নতুনভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি ডিজিটাল হতে হবে।

নগদ প্রসঙ্গে আহসান এইচ মনসুর বলেন, এমএফএস প্রতিষ্ঠান 'নগদ' এর জন্য নতুন বিনিয়োগকারী খোঁজা হচ্ছে। বিনিয়োগকারী চাওয়ার বিষয়টি আগামী সপ্তাহে বিজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে নতুন বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে 'নগদ' এর দায়িত্ব হস্তান্তর করা হবে।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com