নীতি সুদের হার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা

নীতি সুদের হার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা
প্রকাশিত

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শেষ ছয় মাসের (জানুয়ারি-জুন) জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন এই মুদ্রানীতিতে অপরিবর্তিত অর্থাৎ ১০ শতাংশ রাখা হয়েছে নীতি সুদের হার।

সোমবার (৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই মুদ্রানীতি ঘোষণা করেন কেন্দ্রীয় গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা ও আস্থার অভাবে প্রত্যাশার তুলনায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমেছে। সরকার বাজেটে কাটছাঁট করার পরও ব্যাংকখাত থেকে ঋণের হার বেড়েছে। আইএমএফের সব শর্ত পূরণ করেছে বাংলাদেশ ব্যাংক।

গভর্নর আরও বলেন, বাজার থেকে ৪ বিলিয়ন ডলার কেনা হয়েছে। গত এক বছরে এই ডলার কেনা হয়েছে। তবে কোনো ডলার রিজার্ভ থেকে বিক্রি করা হয়নি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com