১ ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল বন্ধের হুঁশিয়ারি বিটিএমএ'র

১ ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল বন্ধের হুঁশিয়ারি বিটিএমএ'র
প্রকাশিত

সাত দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ বাস্তবায়ন না হলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে সব স্পিনিং মিল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সংগঠনটির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিটিএমএ'র নেতারা।

সংগঠনটির সভাপতি শওকত আজিজ রাসেল অভিযোগ করেন, প্রতিবেশী দেশগুলো তাদের রফতানিকারকদের প্রতি কেজিতে প্রায় ৫০ সেন্ট ভর্তুকি দিচ্ছে, যার ফলে তারা অনেক কম দামে সুতা বাজারে ছাড়ছে। অন্যদিকে, কোনো রকম ডিউটি ছাড়াই বন্ড সুবিধার আওতায় অবাধে সুতা আমদানির সুযোগ থাকায় দেশীয় মিলগুলোতে প্রায় ১২ হাজার ৫০০ কোটি টাকার সুতা অবিক্রিত অবস্থায় পড়ে আছে। ইতোমধ্যেই ৬০টি মিল বন্ধ হয়ে গেছে এবং বাকিগুলো মাত্র ৫০ শতাংশ সক্ষমতায় চলছে।

বিটিএমএ'র পক্ষ থেকে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ করলেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তা এখনো বাস্তবায়ন করেনি।

নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই সংকটে স্পিনিং মিলগুলো বন্ধ হয়ে গেলে তৈরি পোশাক খাত পুরোপুরি আমদানিনির্ভর হয়ে পড়বে, যা দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com