বাংলাদেশ-চীন স্মার্ট ক্লাসরুম প্রকল্প: ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার

বাংলাদেশ-চীন স্মার্ট ক্লাসরুম প্রকল্প: ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার
প্রকাশিত

দেশের নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়ে আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে ‘স্মার্ট ক্লাসরুম স্থাপন’ প্রকল্পের কাজ শুরু করেছে সরকার।

বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন এই প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে নির্বাচিত ১৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

মাউশির পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক মিনহাজউদ্দীন আহম্মদ স্বাক্ষরিত এক নির্দেশনায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রতিষ্ঠান প্রধানদের এ তথ্য পাঠাতে বলা হয়েছে। নির্দেশনাটি গতকাল সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, ‘বাংলাদেশের নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়সমূহে স্মার্ট ক্লাসরুম স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্বাচিত ১৫০টি বিদ্যালয়ে মোট ৩০০টি স্মার্ট ক্লাসরুম স্থাপন করা হবে।

এতে বলা হয়, চীনা কারিগরি দলের সরবরাহ করা প্রশ্নমালার আলোকে বিদ্যালয়ের বর্তমান অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করতে গুগল ফর্ম (https://forms.gle/YXvsqCoterELB76LA) সক্রিয় করা হয়েছে।

মাউশি জানায়, যেসকল শিক্ষা প্রতিষ্ঠান এখনও তথ্য দেয়নি, তাদের আগামী ৫ মার্চের মধ্যে নির্ধারিত লিংকের মাধ্যমে তথ্য পাঠাতে হবে। তবে যেসকল প্রতিষ্ঠান ইতোমধ্যে তথ্য জমা দিয়েছে, তাদের পুনরায় তথ্য দেয়ার প্রয়োজন নেই।

সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তাদের তাদের আওতাধীন নির্বাচিত বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত সময়ের মধ্যে নির্ভুল তথ্য প্রদান নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছে মাউশি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com