জাতীয় পতাকা জাতির ইতিহাসের এক গৌরবজনক প্রতীক: ঢাবি উপাচার্য

জাতীয় পতাকা জাতির ইতিহাসের এক গৌরবজনক প্রতীক: ঢাবি উপাচার্য
প্রকাশিত

জাতীয় পতাকা শুধু কাপড়ের টুকরা নয়, বরং জাতির পরিচয় নির্ধারণের প্রতীক এবং জাতীয় ঐক্যের শক্তিশালী বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

সোমবার (২ মার্চ) ঢাবির কলা ভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় পতাকা উত্তোলন দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, জাতীয় পতাকা জাতির ইতিহাসের এক গৌরবজনক প্রতীক। এই পতাকা দিবস জাতির জন্য এক হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

তিনি আরও বলেন, জাতীয় পতাকার মর্যাদা, তাৎপর্য ও ইতিহাস সম্পর্কে দেশের প্রতিটি সন্তানদের জানা অত্যন্ত জরুরি।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির সূচনা করা হয়।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com