রাবির শিক্ষা কার্যক্রম ৮ সেপ্টেম্বর থেকে শুরু

রাবির শিক্ষা কার্যক্রম ৮ সেপ্টেম্বর থেকে  শুরু

প্রশাসনিক ভবন রাবি

প্রকাশিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা কার্যক্রম আগামী রোববার (৮ সেপ্টেম্বর) থেকে চালুর সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের স্থগিত ভর্তি কার্যক্রম সম্পন্ন করে শিগগিরই ক্লাস শুরু হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রমাণিকের আহ্বানে ডিনদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত হয়।

কোষাধ্যক্ষ জানান, রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু হবে। বিভাগগুলো চাইলে ক্লাস-পরীক্ষা শুরু করতে পারবে। এর আগে গত ২৮ জুন ঈদের ছুটির পর বিশ্ববিদ্যালয় চালু হয়। তবে পেনশন নীতিমালা বাতিলের দাবিতে ১ জুলাই থেকে কর্মবিরতির ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এর মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠে ক্যাম্পাস। এতে ক্যাম্পাস খোলা থাকলেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে। উদ্ভূত পরিস্থিতিতে স্নাতক প্রথমবর্ষের ভর্তি কার্যক্রম ও ক্লাস অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ৯০ কর্মকর্তা পদত্যাগ করলে অচলাবস্থার সৃষ্টি হয়।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com