না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা শামস সুমন

না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা শামস সুমন
প্রকাশিত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

শামস সুমন মৃত্যুর আগে জনপ্রিয় বেসরকারি এফএম রেডিও স্টেশন ‘রেডিও ভূমি’র স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে এই রেডিও স্টেশনের প্রাতিষ্ঠানিক দায়িত্ব সামলাতেই তাকে ব্যস্ত দেখা গেছে। ফলে শেষ দিকে অভিনয়ে তাকে খুব একটা নিয়মিত দেখা যেত না।

যদিও মঞ্চ নাটকের হাত ধরে অভিনয় জগতে আসা শামস সুমন একটা সময় ছোট পর্দা ও বড় পর্দায় সমান্তরালে দাপিয়ে বেড়িয়েছেন। তার সাবলীল অভিনয় জয় করে নিয়েছিল দর্শকহৃদয়। 

অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে— তৌকীর আহমেদ পরিচালিত ‘জয়যাত্রা’ (২০০৪), ‘বিদ্রোহী পদ্মা’ (২০০৬), ‘নমুনা’ (২০০৮), ‘হ্যালো অমিত’ (২০১২), ‘আয়না কাহিনী’ (২০১৩), ‘প্রিয়া তুমি সুখী হও’ (২০১৪), ‘মন জানেনা মনের ঠিকানা’ (২০১৬), ‘কক্সবাজারে কাকাতুয়া’ (২০১৬) এবং ‘চোখের দেখা’ (২০১৬)।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com