হস্যে ভরপুর ‘দমে’র ফার্স্ট লুকে নিশো, চঞ্চল, পূজা চেরী

হস্যে ভরপুর ‘দমে’র ফার্স্ট লুকে নিশো, চঞ্চল, পূজা চেরী
প্রকাশিত

সূর্যোদয়ের কোমল আলোয় পাহাড়ঘেরা মনোরম প্রান্তর যখন ধীরে ধীরে জেগে উঠছে, ঠিক তখনই দৃশ্যপটে আসে এক নিঃসঙ্গ মানুষের উপস্থিতি। শান্ত সেই পরিবেশ দ্রুতই বদলে যেতে থাকে অদৃশ্য কোনো বিপদের আভাসে।

নীরবতা ভেঙে ঘনিয়ে আসতে দেখা যায় অজানা বিপদ। আতঙ্কিত দৃষ্টি, অস্ত্রধারীদের উপস্থিতি, আর বেঁচে থাকার মরিয়া সংগ্রামের ইঙ্গিত—এ সবকিছুর মধ্যেই প্রকাশ পেল ঈদুল ফিতরের সিনেমা ‘দম’–এর ফার্স্ট লুক।

৫৪ সেকেন্ডের ফার্স্ট লুকে দেখা গেছে অভিনয়শিল্পী আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরীকে।

টিজারের পুরোটা সময় জুড়েই ক্লান্ত, রুগ্ন, উদ্বিগ্ন ও ভীত লুকে দেখা গেছে আফরান নিশোকে।

অভিনেত্রী পূজা চেরীর অভিব্যক্তিতে ছিল অনিশ্চয়তা আর আতঙ্ক।

আতঙ্কিত ও অবাক হতে দেখা গেছ চঞ্চল চৌধুরীকে।

সিনেমায় শাজাহান ইসলাম নূর চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো।

তিনি বলেন, ‘দম একটা সারভাইভাল স্টোরি, ইমোশনাল গল্প। এমন একটা সিনেমা বানাতেও দম লাগে। সেটা টিম করে দেখিয়েছে। ফার্স্ট লুকটি দর্শকদের ভালো লাগছে দেখে আমাদেরও ভালো লাগছে। আশা করছি সিনেমাটাও সবার ভালো লাগবে।’

দম সিনেমায় পূজা চেরীর চরিত্রের নাম রানী। তিনি বলেন, ‘টিজারে রানী চরিত্রটির লুক দেখা গেছে মাত্র। চরিত্রটির কয়েকটি লেয়ার আছে—যার মধ্যে দৃঢ়তা অন্যতম। চরিত্রটির প্রভাব নূরের কাছে কতখানি সেটা জানতে অপেক্ষা করতে হবে আর অল্প কিছুদিন। রানী চরিত্রটি রানীর মতোই বিরাজ করে সিনেমায়।’

‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’ ট্যাগলাইনে দম সিনেমাটি মুক্তি পাচ্ছে ঈদুল ফিতরে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com