বাংলাদেশের উন্নয়নের গল্প নিয়ে জাইকার অনলাইন আলোকচিত্র প্রদর্শনী

বাংলাদেশের উন্নয়নের গল্প নিয়ে জাইকার অনলাইন আলোকচিত্র প্রদর্শনী
প্রকাশিত

জাতীয় পর্যায়ের আলোকচিত্র প্রতিযোগিতা ‘মাই বাংলাদেশ মাই ডেভেলপমেন্ট’র বিজয়ীদের নাম রোববার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জাইকা বাংলাদেশ। 

একইসাথে প্রতিযোগিতার নির্বাচিত আলোকচিত্রগুলো নিয়ে একটি অনলাইন কিউরেটেড আলোকচিত্র প্রদর্শনী উন্মোচন করা হয়েছে, যেখানে বাংলাদেশের উন্নয়নের ২১টি গুরুত্বপূর্ণ ছবি প্রদর্শিত হচ্ছে।

জাইকা বাংলাদেশ এই প্রদর্শনীর মাধ্যমে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে নাগরিকরা নিজেদের দৃষ্টিকোণ থেকে দেশের উন্নয়নের ছোট-বড় গল্প তুলে ধরতে পারেন। প্রদর্শনীতে দেশের শহর ও গ্রামীণ এলাকার উন্নয়ন, নতুন উদ্ভাবন, অবকাঠামো উন্নয়ন, সামাজিক পরিবর্তন এবং মানুষের শক্তি ও মনোবল তুলে ধরা হয়েছে। 

প্রতিযোগিতায় দেশের নানা শ্রেণি-পেশার মানুষ ও আলোকচিত্রপ্রেমীরা অংশগ্রহণ করেছেন এবং নিজেদের ছবি দিয়ে বাংলাদেশের উন্নয়নের যাত্রা তুলে ধরেছেন।

প্রতিযোগিতার প্রতিটি ছবি জাইকা কর্তৃপক্ষের দ্বারা গভীরভাবে পর্যালোচনা করা হয়েছে এবং দেশের অগ্রগতি ও উন্নয়নকে তুলে ধরা দৃশ্যগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।

একই দিনে জাইকা বাংলাদেশের কার্যালয়ে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে আলোকচিত্রীদের সম্মাননা প্রদান এবং পুরস্কার বিতরণ করা হয়। 

প্রদর্শনীটি দেশের অগ্রগতি, সম্ভাবনা এবং মানুষের উদ্যোগের এক আকর্ষণীয় দৃশ্যযাত্রা উপস্থাপন করছে।

‘মাই বাংলাদেশ মাই ডেভেলপমেন্ট’ শীর্ষক এই অনলাইন আলোকচিত্র প্রদর্শনী এখন সবার জন্য উন্মুক্ত এবং দেশ ও দেশের মানুষের উন্নয়নের গল্প বিশ্ব দরবারে তুলে ধরার সুযোগ তৈরি করেছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com