সরকারি ব্যবস্থাপনায় বোয়েসেলের মাধ্যমে ফিজিতে পুরুষ কর্মী নিয়োগ

ড্রাইভার, মেকানিক, আইটি টেকনিশিয়ানসহ ১৮টি পেশায় কর্মী নেবে বোয়েসেল; ঘণ্টাপ্রতি মজুরি ৬.৫০-৭.৫০ ফিজি ডলার
সরকারি ব্যবস্থাপনায় বোয়েসেলের মাধ্যমে ফিজিতে পুরুষ কর্মী নিয়োগ
প্রকাশিত

সরকারি ব্যবস্থাপনায় Bangladesh Overseas Employment and Services Limited (বোয়েসেল)-এর মাধ্যমে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র Fiji-তে বিভিন্ন পেশায় দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। এ সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোয়েসেলের মাধ্যমে সরাসরি আবেদন করে প্রার্থীরা ফিজিতে কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে কোনো এজেন্ট বা সাব-এজেন্টের প্রয়োজন হবে না।

যেসব পদে কর্মী নেওয়া হবে

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৮টি পেশায় কর্মী নেওয়া হবে। এর মধ্যে রয়েছে-

  • Heavy Vehicle Driver

  • Excavator Operator

  • Grader Machine Operator

  • Professional Sugar Agriculturists

  • Spray Painter (Bus/Truck/Heavy Vehicle ও Light Vehicle)

  • Panel Beater (Bus/Truck/Heavy Vehicle ও Light Vehicle)

  • Automobile Electrician (Heavy ও Light Vehicle)

  • Engine Mechanic

  • Diesel Mechanic

  • IT Service Technician (CCTV/Printer)

  • Cable & Communication Technician

  • Technical Support Engineer

  • Internet of Things (IoT) & Network Field Technician

  • Lathe Machine Operator

  • Welder (Arc, MIG & TIG)

বেতন ও সুবিধা

বিজ্ঞপ্তি অনুযায়ী অধিকাংশ পদের জন্য ঘণ্টাপ্রতি ৬.৫০ থেকে ৭.৫০ ফিজি ডলার মজুরি নির্ধারণ করা হয়েছে। বর্তমানে ১ ফিজি ডলার প্রায় ৫৫ টাকা সমপরিমাণ। প্রতিদিন ৮ ঘণ্টা কাজ এবং সপ্তাহে ৬ দিন কর্মদিবস নির্ধারিত থাকবে।

যোগ্যতা

প্রার্থীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভারদের ক্ষেত্রে বৈধ লাইসেন্স থাকা বাধ্যতামূলক। পাশাপাশি প্রার্থীদের ইংরেজি বা হিন্দি ভাষায় যোগাযোগে সক্ষম হতে হবে।

চাকরির শর্ত

নিয়োগপ্রাপ্তদের প্রাথমিকভাবে ৩ বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হবে। কর্মীদের আবাসন ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। তবে বাংলাদেশ থেকে ফিজিতে যাওয়ার বিমান ভাড়া কর্মীকে নিজ খরচে বহন করতে হবে। চুক্তি শেষ হলে দেশে ফেরার বিমান ভাড়া কোম্পানি বহন করবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত অনলাইন পোর্টালে আবেদন করতে হবে। আবেদনকারীদের জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার প্রমাণপত্র ও পাসপোর্টের কপি আপলোড করতে হবে।

প্রাথমিক বাছাই শেষে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ ও অ্যাসেসমেন্টের জন্য ঢাকার Mirpur Agricultural Workshop and Training School-এ উপস্থিত থাকতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আবেদন ও বিস্তারিত তথ্য বোয়েসেলের ওয়েবসাইটে পাওয়া যাবে।

নিম্নে অফিসিয়াল বিজ্ঞপ্তি সংযুক্ত-

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com