

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি, এই সময়ে নতুন করে ১ হাজার ১৩৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৫ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
স্বাস্থ্য অধিদফতর থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ১ জন, সিলেট বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে দুইজন করে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি, এই সময়ে হামে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে।
এতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ৫৫৫ জনের মৃত্যু হয়েছে।