ডিএমপি'র উদ্যোগে ৩৯ পরিবহন শ্রমিককে বিনামূল্যে চিকিৎসাসেবা

জীবনযাত্রার ব্যয় মেটাতে মজুরি বাড়ানো জরুরি, কিন্তু উৎপাদন ব্যয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার চাপও বিবেচ্য। শ্রমিকের ন্যায্য আয় এবং শিল্পের টিকে থাকার মধ্যে ভারসাম্য তৈরিতে প্রয়োজন নতুন অর্থনৈতিক কৌশল।
ডিএমপি'র উদ্যোগে ৩৯ পরিবহন শ্রমিককে বিনামূল্যে চিকিৎসাসেবা
প্রকাশিত: 

রাজধানীর গুলিস্তানে ৩৯ জন পরিবহন শ্রমিককে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্যপরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ও নিরাময় ডিজিটাল সার্ভিস লিমিটেড।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গুলিস্তানের ফুলবাড়ীয়া বিআরটিসি ভবনের দ্বিতীয় তলায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ডিএমপি ট্রাফিক বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত এ ক্যাম্পে বাসচালক, সুপারভাইজার, হেলপার ও কাউন্টারম্যানদের বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসাসেবা দেওয়া হয়। নিরাময় ডিজিটাল সার্ভিস লিমিটেডের দুই বিশেষজ্ঞ চিকিৎসক সাবিহা হায়দার ও রুফাইদা তাসমিন চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ দেন।

মেডিকেল ক্যাম্পটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল ডিএমপির ট্রাফিক লালবাগ বিভাগ। এ ধরনের উদ্যোগের মাধ্যমে পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।

বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন অংশগ্রহণকারী পরিবহন শ্রমিকরা। এ উদ্যোগের জন্য তাঁরা ডিএমপি ট্রাফিক বিভাগ ও নিরাময় ডিজিটাল সার্ভিস লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা জানান।