হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
প্রকাশিত

দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টার (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) আরও ৫ শিশু মারা গেছে। একই সময়ে সারাদেশে ১ হাজার ২২৯ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা যায়। হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯১৩ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১২৯ শিশুর।

বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩৮ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৯০ শিশুর।

একই সময়ে হামের উপসর্গ থাকা রোগীর মোট সংখ্যা ২৭ হাজার ১৬৪। এর মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৭ হাজার ৯৯৮। তাদের মধ্যে ৩ হাজার ৯৩৪ জনের হাম শনাক্ত হয়। আর হাসপাতাল থেকে ছাড় পাওয়া রোগীর সংখ্যা ১৪ হাজার ৮৯২।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com