২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু
প্রকাশিত

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও এর উপসর্গে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে হাম সন্দেহে ৮ জন ও নিশ্চিত হামে মৃত্যু ৪ জনের। এরফলে দুইমাসে মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৪৫১ জনে। একসঙ্গে নতুন করে ১ হাজার ৩০৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত করা হয়েছে। 

শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৯২ জন। আর ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১১ জন এবং ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৭ হাজার ৪১৬ জন। 

আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫৫ জন।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com