হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু
প্রকাশিত

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা ও বরিশালে ৬ জন, খুলনায় ২ জন এবং সিলেটে ১ জন মারা গেছে।

শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ জন মারা গেছে, নতুন রোগী ভর্তি হয়েছে ৪৩ জন। পাশাপাশি সিলেট ওসমানী মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে ২৯ জন। 

এদিকে, ময়মনসিংহ মেডিকেলে নতুন করে ভর্তি হয়েছে ২৯ জন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে ৯৭ জন রোগী। একইসঙ্গে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন এবং চিকিৎসাধীন রয়েছে ৯৯ জন।

এছাড়া খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে জ্বর, শরীরে লালচে দানা, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে। রোগীর চাপ সামাল দিতে অধিকাংশ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। তবে শয্যা সংকটের কারণে অনেক রোগীকে বারান্দায় রেখেও চিকিৎসা দিতে হচ্ছে।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com