পূর্বাচলে এশিয়া ফার্মা এক্সপো-২০২৬ উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

পূর্বাচলে এশিয়া ফার্মা এক্সপো-২০২৬ উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশিত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন রাজধানীর পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার–এ অনুষ্ঠিত “এশিয়া ফার্মা এক্সপো-২০২৬” এর উদ্বোধন করেছেন।

রবিবার (২৯ মার্চ ২০২৬) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বক্তব্য দেন এবং ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী দেশের ফার্মাসিউটিক্যাল খাতের অগ্রগতি ও সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ উৎপাদন এবং রপ্তানিতে বাংলাদেশ ইতোমধ্যেই বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করেছে। এ ধরনের আয়োজন দেশীয় ওষুধ শিল্পকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে মন্ত্রী প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, “এশিয়া ফার্মা এক্সপো-২০২৬”–এ দেশি-বিদেশি বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী এবং সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তারা অংশগ্রহণ করেছেন। এটি ফার্মাসিউটিক্যাল শিল্পের সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com