

২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৫ জন এবং নিশ্চিত হামে ১ জন মারা গেছে।
একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ পাওয়া গেছে এমন শিশুর সংখ্যা ১ হাজার ৪৯৪ জন।
শুক্রবার (৮ মে) স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে হামে এবং হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে সারাদেশে ৩৪৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৫৮টি শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৮৫ জন।
এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৪৯০ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৪৬ হাজার ৭১০ জন।