মোজতবা খামেনি শান্তিতে থাকতে পারবেন না: ট্রাম্প

মোজতবা খামেনি শান্তিতে থাকতে পারবেন না: ট্রাম্প
প্রকাশিত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত মোজতবা খামেনি ‘শান্তিতে থাকতে পারবেন না’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি না তিনি শান্তিতে থাকতে পারবেন।’

তবে ট্রাম্পের এই মন্তব্যের অর্থ ঠিক কী—তা স্পষ্ট নয়। এর আগে তিনি মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচনের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং ইরানের পরবর্তী নেতৃত্ব নির্ধারণে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার কথাও উল্লেখ করেন।

ফ্লোরিডার ডোরালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমি হতাশ হয়েছি। কারণ আমরা মনে করি এতে দেশটির একই ধরনের সমস্যাই চলতে থাকবে। তাই তাদের এই সিদ্ধান্তে আমি হতাশ।’

সোমবার এক প্রশ্নের জবাবে মোজতবা খামেনির ওপর হামলার ঝুঁকি আছে কি না জানতে চাইলে ট্রাম্প সরাসরি কোনো মন্তব্য করতে চাননি।

তিনি বলেন, ‘এ বিষয়ে কিছু বলা ঠিক হবে না। তবে দেখুন, আমার ওপরও তো আগে হামলার চেষ্টা হয়েছিল।’

সূত্র: সিএনএন

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com