'নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না' -ডোনাল্ড ট্রাম্প

'নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না' -ডোনাল্ড ট্রাম্প
প্রকাশিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 'নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না।'

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের প্রথমে আত্মসমর্পণ করতে হবে। এরপর নতুন সম্ভাব্য ইরানি নেতাদের নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের পুনর্গঠনে সাহায্য করবে।

এদিকে, লেবানন সীমান্তে সামরিক কার্যক্রমে অংশ নিতে গিয়ে ইসরায়েলের কয়েকজন সেনা আহত হয়েছে। তাদের মধ্যে ইসরায়েলের বর্তমান অর্থমন্ত্রী বেজলাল স্মর্টিচের ছেলেও আছেন। 

ইরানের রাজধানী তেহরান ও অন্যতম শহর ইসফাহানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়াও ইরানের পাশাপাশি স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েল।

যুদ্ধের সপ্তম দিনে আজ শুক্রবার (৬ মার্চ) প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র 'বি-২' বিমান থেকে বোমা হামলা করার কথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, শুক্রবার (৬ মার্চ) স্থানীয় সময় ভোরে যুক্তরাষ্ট্রের 'বি-২ স্টেলথ' বোমারু বিমানগুলো ইরানের ভূগর্ভস্থ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোর ওপর ডজনখানেক ২ হাজার পাউন্ডের পেনিট্রেটর বোমা নিক্ষেপ করেছে।

তবে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার দাঁত ভাঙা জবাব দিচ্ছে ইরান। ইসরায়েলে সবচেয়ে বড় বিমানবন্দর বেন গুরিয়নে হামলা চালানোর পর ইরান জানিয়েছে, নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। 

এখন পর্যন্ত, এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইরানে হামলায় মোট নিহত হয়েছেন ১৩শ' ২০ জন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেডক্রিসেন্ট। 

এছাড়াও ২ হাজারের বেশি আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের ৬২৫ এর বেশি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মার্কিন-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ১১টি হাসপাতাল, ৮টি জরুরি চিকিৎসা কেন্দ্র এবং ১২টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: বিবিসি নিউজ, সিএনএন নিউজ, ইরান ইন্টারন্যাশনাল, আল জাজিরা। 

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com