যুক্তরাষ্ট্রের নতুন গ্রিন কার্ড নীতি শুধুমাত্র ভারতের জন্য নয়: রুবিও

যুক্তরাষ্ট্রের নতুন গ্রিন কার্ড নীতি শুধুমাত্র ভারতের জন্য নয়: রুবিও
প্রকাশিত

যুক্তরাষ্ট্রের নতুন গ্রিন কার্ড নীতিকে শুধুমাত্র ভারতের সঙ্গে সম্পর্কিত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'এটি শুধুমাত্র ভারতের বিষয় নয়, এটি পুরো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যুক্তরাষ্ট্রের মাটিতে প্রবেশের ক্ষেত্রে প্রযোজ্য।'

রুবিও জানান, যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থা সংস্কার ও আরও কার্যকর করার লক্ষ্যেই এই নতুন নীতি নেওয়া হয়েছে। তার ভাষ্য, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র একটি বড় অভিবাসন সংকটের মুখোমুখি হয়েছে, যেখানে বিপুল সংখ্যক মানুষ 'অবৈধভাবে' যুক্তরাষ্ট্রের মাটিতে প্রবেশ করেছে এবং 'গ্রিন কার্ড' ব্যবস্থার অপব্যবহারও হয়েছে।

তিনি আরও বলেন, নতুন নীতি বাস্তবায়নের সময় কিছু 'অসুবিধা ও বিঘ্ন' তৈরি হতে পারে, তবে এটি একটি প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়ার-ই অংশ।

এছাড়া, মার্কো রুবিও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়েছে।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com