ডোনাল্ড ট্রাম্পকে 'রাজা' আখ্যা দিলো হোয়াইট হাউস

ডোনাল্ড ট্রাম্পকে 'রাজা' আখ্যা দিলো হোয়াইট হাউস
প্রকাশিত

যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সফরের দ্বিতীয় দিনে তার সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছে হোয়াইট হাউস। যেখানে ক্যাপশনে লেখা হয়েছে 'দুই রাজা'। যা নিয়ে রাজনৈতিক ও জনপরিসরে বিতর্কের সৃষ্টি হয়েছে। খবর রয়টার্সের। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) ওয়াশিংটনে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সংবর্ধনার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজা চার্লস ও রানি ক্যামিলাকে অভ্যর্থনা জানান। এ সময় ট্রাম্প ও চার্লসের করমর্দনের একটি ছবি হোয়াইট হাউস সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে এবং তার ক্যাপশনে দুই রাজা লেখা হয়। এর পর ট্রাম্পকে 'অপমানের রাজা' বলে ঠাট্টা করেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম।

অন্যদিকে, সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেকে রাজা হিসেবে দেখানোর অভিযোগ নাকচ করে বলেন, আমি রাজা নই। যদি রাজা হতাম, তাহলে আপনাদের সঙ্গে এভাবে কথা বলতে হতো না।

এর আগেও, ২০২৫ সালের অক্টোবর মাসে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তাকে মুকুট পরে যুদ্ধবিমান চালাতে দেখা যায়। 

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com