হরমুজ প্রণালিতে ট্রানজিট ফি ইরানি মুদ্রায় পরিশোধের প্রস্তাব

হরমুজ প্রণালিতে ট্রানজিট ফি ইরানি মুদ্রায় পরিশোধের প্রস্তাব
প্রকাশিত

ইরানের পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান জানিয়েছেন, একটি সংসদীয় প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ট্রানজিট ফি ইরানের জাতীয় মুদ্রা রিয়ালে পরিশোধের পরিকল্পনা করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়। 

শুক্রবার ইরানের মুম্বাই কনস্যুলেট জেনারেলের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। 

ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেন, হরমুজ প্রণালিকে ঘিরে একটি কৌশলগত প্রস্তাবের মাধ্যমে ইরান সরকার ওমানের সঙ্গে একযোগে কাজ করতে পারে এবং গুরুত্বপূর্ণ এই জলপথে নিয়ন্ত্রণ আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে। প্রস্তাবটি বর্তমানে পার্লামেন্টের একটি কমিশনে পর্যালোচনাধীন রয়েছে এবং এরপর তা পূর্ণ সংসদে উপস্থাপন করা হবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com