ইরানকে ‘অত্যন্ত কঠোর আঘাত’ করার হুমকি ট্রাম্পের

ইরানকে ‘অত্যন্ত কঠোর আঘাত’ করার হুমকি ট্রাম্পের
প্রকাশিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে ‘অত্যন্ত কঠোর আঘাত’ করতে পারে এবং প্রয়োজনে হামলার লক্ষ্যবস্তু আরও বাড়ানো হতে পারে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ‘আজ ইরানকে অত্যন্ত কঠোরভাবে আঘাত করা হবে!’

তিনি আরও বলেন, ইরানের ‘খারাপ আচরণের’ কারণে এমন কিছু এলাকা ও গোষ্ঠীকেও লক্ষ্যবস্তু করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, যেগুলো আগে হামলার তালিকায় ছিল না।

এই মন্তব্য এসেছে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান শনিবার ঘোষণা দেওয়ার পর যে, তার দেশ কখনও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কাছে আত্মসমর্পণ করবে না।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন স্বার্থের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে পাল্টা জবাব দিয়ে আসছে, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে পেজেশকিয়ান উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের হামলার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, যদি ওই দেশগুলো থেকে ইরানের বিরুদ্ধে হামলা না হয়, তাহলে তেহরানও তাদের লক্ষ্য করে হামলা চালাবে না।

ট্রাম্প তার পোস্টে পেজেশকিয়ানের এই বক্তব্যের উল্লেখ করে বলেন, ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশীদের কাছে ‘ক্ষমা চেয়েছে’ এবং তাদের ওপর আর হামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে।

তিনি দাবি করেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নিরলস হামলার কারণেই ইরান এই প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছে।’

ট্রাম্প আরও বলেন, ‘ইরান আর মধ্যপ্রাচ্যের দাপুটে শক্তি নয়। তারা এখন ‘মধ্যপ্রাচ্যের পরাজিত শক্তি’ এবং তারা আত্মসমর্পণ না করা পর্যন্তবা সম্ভবত সম্পূর্ণ ধসে পড়া পর্যন্ত দীর্ঘ সময় এমনই থাকবে।’

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com