আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
প্রকাশিত

আজই পাকিস্তানে ইরানের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২০ এপ্রিল) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন।

এর আগে নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া অপর এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আলোচনার চূড়ান্ত পর্যায়ের জন্য ইতোমধ্যে ইসলামাবাদের পথে রয়েছেন।

নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেন:

১. যদি আলোচনায় বড় ধরনের কোনো অগ্রগতি অর্জিত হয়, তবে তিনি নিজেই ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে প্রস্তুত।

২. আলোচনার এই পর্যায়ে কোনো পক্ষই 'লুকোচুরি' করছে না বা বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না। তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই চুক্তির দিকে এগোচ্ছেন।

৩. এই আলোচনার মূল কেন্দ্রে একটিই আপসহীন শর্ত রয়েছে। আর তা হলো, ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরির পথ চিরতরে বাদ দিতে হবে।

তথ্যসূত্র: আল জাজিরা 

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com