

দুই দফা ভোটের শেষ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় গত ২৯ এপ্রিল। চার দিনের স্ট্রং রুম পাহারার পাশাপাশি বুথফেরত জরিপের নানা মত।
অবশেষে সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয় ভোট গণনা।
সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধীদল বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে, সামান্য এগিয়ে রয়েছে বিজেপি।
ভোট গণনায় বিজেপি এগিয়ে ১৫৮ আসনে। অপরদিকে, তৃণমূল ১১৯ আসনে এগিয়ে রয়েছে। সরকার গঠনের জন্য যেকোনো দলের প্রয়োজন হবে ১৪৮ আসনে জয়।
পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট ২৯৪টি আসন রয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা কেন্দ্রে নির্বাচনী অপরাধ ও অনিয়মের অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন ওই কেন্দ্রের ভোট বাতিল করেছে। সেখানে আবার ২১ মে ভোট হবে এবং ২৪ মে গণনা হবে।