চুক্তি অথবা হরমুজ না খুললে ইরানে ‘নরক’ নেমে আসবে: ট্রাম্প

চুক্তি অথবা হরমুজ না খুললে ইরানে ‘নরক’ নেমে আসবে: ট্রাম্প
প্রকাশিত

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তিতে পৌঁছানো অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানকে আবারও আল্টিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ওই সময়সীমা বেধে দিয়েছেন তিনি। দুই শর্ত মানতে ব্যর্থ হলে ইরানে নরক নেমে আসবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প তার আগের একটি আল্টিমেটামের কথা স্মরণ করিয়ে লেখেন, ‌‌‘মনে আছে, আমি ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য দশ দিন সময় দিয়েছিলাম? সময় শেষ হয়ে আসছে। তাদের ওপর নরক নেমে আসার আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি।’

একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজের কঠোর অবস্থানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সাফল্যের বিষয়ে তিনি লেখেন, ‘সবকিছুর পাশাপাশি আমরা একটি পারমাণবিক ইরানকেও বিদায় জানাচ্ছি।’

এর আগে, গত ২১ মার্চ ইরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে কোনও প্রকার হুমকি ছাড়াই হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দেয়, তাহলে দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলো ‘পুরোপুরি ধ্বংস’ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প।

ওই হুমকির দু’দিন পর তিনি বলেন, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে ‘খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা’ হচ্ছে এবং তিনি বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত পাঁচ দিনের জন্য স্থগিত করেছেন। পরবর্তীতে তিনি এই সময়সীমা আবারও পিছিয়ে দেন; যা আগামী সোমবার রাত ৮টায় শেষ হওয়ার কথা রয়েছে।

সূত্র: বিবিসি

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com