ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স, শুরু হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ

ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স, শুরু হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ
প্রকাশিত

ইরানের সঙ্গে নির্ধারিত সংলাপে যোগ দিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল।

শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের সরকারি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থাটি।

মূলত, মার্কিন ভাইস প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ার ফোর্স টু-তে করে গতকাল শুক্রবার ওয়াশিংটন থেকে রওনা দেয় প্রতিনিধি দলটি। দলে ভ্যান্স ছাড়াও যুক্তরাষ্ট্রের আরও উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন। এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনারও প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত আছেন।

রাজধানী ওয়াশিংটন থেকে রওনা হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, প্রতিনিধি দলকে তিনি নির্দিষ্ট কিছু নির্দেশনা দিয়েছেন।

এদিকে, মার্কিন প্রতিনিধিদলের আগমনের আগেই ইসলামাবাদে পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল। দলটির নেতৃত্ব দিচ্ছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।

ইরানি প্রতিনিধি দলে আরও রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি, সুপ্রিম ন্যাশনাল ডিফেন্স কাউন্সিলের সচিব আলী আকবর আহমদিয়ান, উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইসহ মোট ৭১ কর্মকর্তা।

খবর -রয়টার্স

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com