ইরানের সঙ্গে যুদ্ধবিরতি টিকে থাকার সম্ভাবনা ৫০ শতাংশ: ইসরায়েলি মন্ত্রী

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি টিকে থাকার সম্ভাবনা ৫০ শতাংশ: ইসরায়েলি মন্ত্রী
প্রকাশিত

ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে যাওয়া ‘ভুল সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের দেশান্তরিত জনগোষ্ঠীবিষয়ক মন্ত্রী ও ক্ষমতাসীন লিকুদ পার্টির সদস্য আমিচাই চিকলি।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের ১০৩এফএম রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয়, এই সময়ে যুদ্ধবিরতিতে যাওয়া একটি ভুল সিদ্ধান্ত। জাপানি সাম্রাজ্য বা নাৎসি জার্মানির মতো দেশগুলোকে শেষ পর্যন্ত নতজানু না করা পর্যন্ত থামা উচিত নয়।’

তিনি আরও বলেন, তার মতে এই যুদ্ধবিরতি টিকে থাকার সম্ভাবনা মাত্র ৫০ শতাংশ।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com