ইরানের শীর্ষ কর্মকর্তা আলি লারিজানিকে লক্ষ্য করে হামলা

ইরানের শীর্ষ কর্মকর্তা আলি লারিজানিকে লক্ষ্য করে হামলা
প্রকাশিত

ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মঙ্গলবার (১৭ মার্চ) ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানিকে লক্ষ্য করে সামরিক হামলা চালানো হয়েছে। তবে তিনি নিহত নাকি আহত—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইরান।

ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে জানা যায়, রাতের আঁধারে ইরানের ভেতরে বিমান হামলা চালিয়ে লারিজানিকে টার্গেট করা হয়। তিনি ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

লারিজানি ছিলেন প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ সহযোগী এবং যুদ্ধের শুরুতে খামেনির মৃত্যুর পর তাকে ইরানের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছিলো।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com