

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে গতকাল শুক্রবার (৩ এপ্রিল) পর্যন্ত কমপক্ষে ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং ৩৬৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন।
তবে শুক্রবার দুটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় জড়িত সেনাসদস্যদের এ হতাহতের প্রাথমিক হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে কি না, তা এখনও স্পষ্টভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পেন্টাগনের দেওয়া আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, যুদ্ধে আহত ওই ৩৬৫ জনের মধ্যে সর্বাধিক ২৪৭জন হলেন ইউএস আর্মির সেনা। এছাড়া আহতদের মধ্যে মার্কিন নৌবাহিনীর ৬৩ জন নাবিক, মেরিন কর্পসের ১৯ জন সদস্য এবং বিমান বাহিনীর ৩৬ জন বৈমানিক রয়েছেন।
তথ্যসূত্র: আলজাজিরা