মার্কিন অবরোধ সত্ত্বেও হরমুজ অতিক্রম করেছে চীনা তেলবাহী জাহাজ

মার্কিন অবরোধ সত্ত্বেও হরমুজ অতিক্রম করেছে চীনা তেলবাহী জাহাজ
প্রকাশিত

যুক্তরাষ্ট্রের ঘোষিত অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালি দিয়ে একটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত চীনা তেলবাহী জাহাজ পার হয়েছে বলে শিপিং ডেটায় দেখা গেছে।

মঙ্গলবার রিচ স্টারি নামের জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করে। যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধ শুরুর পর এটিই প্রথম জাহাজ, যা প্রণালি অতিক্রম করে উপসাগর ত্যাগ করেছে বলে জানিয়েছে বিভিন্ন শিপিং ডেটা সংস্থা।

জাহাজটির মালিক সাংহাই জুয়ানরুন শিপিং কোং লিমিটেডকেও ইরানের সঙ্গে লেনদেনের অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র । এ বিষয়ে কোম্পানির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মাঝারি আকারের এই ট্যাংকারটিতে প্রায় আড়াই লাখ ব্যারেল মিথানল রয়েছে। সর্বশেষ হামরিয়া বন্দর থেকে এটি পণ্য তুলেছে, যা সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত। জাহাজটিতে চীনা নাবিকরাই কর্মরত রয়েছে। 

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার জন্য নতুন একটি প্রস্তাব দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের দুজন কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, দুই সপ্তাহের চলমান যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই এ বৈঠক আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই দুই কর্মকর্তা বলেন, ইসলামাবাদে এই বৈঠক হওয়ার সম্ভাবনা থাকলেও তা নির্ভর করছে ইরান-যুক্তরাষ্ট্রের ওপর। তারা অনুরোধ করলে স্থান পরিবর্তন হতে পারে।

তথ্যসূত্র -রয়টার্স

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com