ইরানের ৪২ যুদ্ধজাহাজসহ বহু সামরিক স্থাপনা ধ্বংসের দাবি ট্রাম্পের

ইরানের ৪২ যুদ্ধজাহাজসহ বহু সামরিক স্থাপনা ধ্বংসের দাবি ট্রাম্পের
প্রকাশিত

ইরানের ওপর মার্কিন হামলায় দেশটির সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক আক্রমণে ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী এবং যোগাযোগ অবকাঠামো প্রায় ধ্বংস হয়ে গেছে।

ফ্লোরিডায় আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, 'গত কয়েক দিনে মার্কিন বাহিনীর অভিযানে ইরানের ৪২টি যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে। এছাড়া দেশটির বিমান বাহিনী এবং টেলিযোগাযোগ ব্যবস্থার একটি বড় অংশ পুরোপুরি অকেজো করে দেওয়া হয়েছে।'

ডোনাল্ড ট্রাম্প আরও দাবি করেন, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। তার মতে, এসব হামলার আগে তেহরান পারমাণবিক অস্ত্র অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

এই সামরিক অভিযানকে একটি 'বিশাল সাফল্য' হিসেবে অভিহিত করে তিনি বলেন, 'এটি ইরানের সামরিক শক্তির ওপর এক চূড়ান্ত আঘাত।'

এদিকে, এই লড়াইয়ে এ পর্যন্ত অন্তত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন। নিহত এই সেনাদের মরদেহ গ্রহণ এবং হস্তান্তর প্রক্রিয়ায় অংশ নিতে ট্রাম্পের আজ ডোভার বিমান ঘাঁটিতে যাওয়ার কথা রয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান এই তীব্র সংঘাতের মধ্যে ট্রাম্পের এই দাবি নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। যদিও ইরানের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com