ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ ‘অবৈধ’: চীন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ ‘অবৈধ’: চীন
প্রকাশিত

বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চালানো যুদ্ধ অবৈধ।’

বুধবার (৬ মে) এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ওয়াং ই জোর দিয়ে বলেন, ‘আঞ্চলিক উত্তেজনা প্রশমনে চীন তার প্রচেষ্টা অব্যাহত রাখতে প্রস্তুত। সম্পূর্ণ যুদ্ধবিরতি অত্যন্ত জরুরি এবং বর্তমান পরিস্থিতিতে অঞ্চলটি একটি ‘সংকটপূর্ণ সন্ধিক্ষণে’ রয়েছে, যেখানে সংশ্লিষ্ট পক্ষগুলোর সরাসরি বৈঠক প্রয়োজন।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিন্দা জানানোর বিষয়টি তুলে ধরে আব্বাস আরাঘচি চীনের দৃঢ় অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘বেইজিং এখনো ‘ইরানের ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে রয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই যুদ্ধকে ‘স্পষ্ট আগ্রাসন’ এবং ‘আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেন।

তিনি আরও বলেন, ‘তেহরান আলোচনায় নিজেদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবে এবং কেবলমাত্র ন্যায়সঙ্গত ও সমন্বিত চুক্তিই গ্রহণযোগ্য হবে।’

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com