খামেনির মরদেহ পাওয়া গেছে -রয়টার্সকে ইসরাইলি কর্মকর্তা

খামেনির মরদেহ পাওয়া গেছে -রয়টার্সকে ইসরাইলি কর্মকর্তা
প্রকাশিত

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন এবং তার মরদেহ পাওয়া গেছে। এমন দাবি করেছেন এক ইসরাইলি কর্মকর্তা।

ইসরাইলের চ্যানেল–১২ জানায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খামেনির মরদেহের ছবি দেখানো হয়েছে। তারা বলেছে, তিনি তার প্রাসাদে হামলায় মারা গেছেন এবং ইরানি উদ্ধারকর্মীরা সেখানে থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে ইসরাইল ও যুক্তরাষ্ট্র মিলে খামেনির প্রাসাদে একটি বড় আঘাত হানে। পরে প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা যায়, প্রাসাদসহ পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

তবে ইরান খামেনির মৃত্যু সংবাদকে অস্বীকার করছে। তারা মন্তব্য করেছে, তথাকথিত শত্রুরা খামেনির মৃত্যু সংবাদ ছড়িয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে। ইরানের দুই সংবাদমাধ্যম তাসনিম নিউজ এবং মেহের নিউজ জানিয়েছে, তাদের নেতা এখনো বেঁচে আছেন এবং তিনি দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ‑কে জানিয়েছেন, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও খামেনি—দুইজনই সুস্থ আছেন এবং সরকারও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, তাদের কাছে যেসব তথ্য এসেছে তা খামেনির মৃত্যু ইঙ্গিত করছে। এর কিছু সময় পরই বাঘেই এই দাবির জবাব দিয়েছেন। তবে পরে এক ইসরাইলি কর্মকর্তা রয়টার্সকে পুনরায় জানায়, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় খামেনি নিহত হয়েছেন।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com