হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার ‘ব্যাপক ক্ষতি’ হয়েছে: ট্রাম্প

হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার ‘ব্যাপক ক্ষতি’ হয়েছে: ট্রাম্প
প্রকাশিত

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এএফপির প্রতিবেদনে বলা হয়, রবিবার ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় এই দাবি করেন।

যদিও অন্যান্য কর্মকর্তারা বলছেন, ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।

ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে লিখেছেন, 'স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, ইরানের সব পরমাণু স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে। 'সম্পূর্ণ ধ্বংস' বলাটাই ঠিক হবে!'

তবে তিনি ছবিগুলো সেখানে শেয়ার করেননি।

তিনি আরও যোগ করেন, 'সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মাটির অনেক নিচে। একদম নিশানায় আঘাত লেগেছে!!!'

চলতি মাসের শুরুতে ইসরায়েল ইরানের ওপর বোমা হামলা চালায়। এরপর গত শনিবার যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনাতে বোমা হামলা করে। একে সফল হামলা হিসেবে উল্লেখ করেন ট্রাম্প।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com