কঙ্গোয় ইবোলা ভাইরাসের নতুন প্রাদুর্ভাব, ৮৮ জনের মৃত্যু!

কঙ্গোয় ইবোলা ভাইরাসের নতুন প্রাদুর্ভাব, ৮৮ জনের মৃত্যু!
প্রকাশিত

আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় ইবোলা ভাইরাসের নতুন প্রাদুর্ভাবে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮৮ জনে। 

স্থানীয় সময় শনিবার (১৬ মে) এক সতর্কবার্তায় দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এই ভাইরাসে মৃত্যুর হার অনেক বেশি। এর কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসাও নেই।আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধকেন্দ্রের সবশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ৩৩৬ জন ইবোলা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।চিকিৎসা সহায়তাকারী সংগঠন ডক্টরস উইদাউট বর্ডারস জানিয়েছে, তারা পরিস্থিতি সামাল দিতে বড় পরিসরে প্রস্তুতি নিচ্ছে।দ্রুত ছড়িয়ে পড়া এই প্রাদুর্ভাবকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছে সংগঠনটি।

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় এটি ইবোলার ১৭তম প্রাদুর্ভাব। এটি আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার বড় ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।এরইমধ্যে প্রতিবেশী দেশ উগান্ডায়ও এই ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই ব্যক্তি গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর নাগরিক ছিলেন।এক ঘোষণায় উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর ৫৯ বছর বয়সী এক ব্যক্তি উগান্ডার রাজধানী কাম্পালায় মারা গেছেন। কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com