হরমুজে পাতা মাইন অপসারণে কাজ করেছে মার্কিন নৌবাহিনীর ২টি যুদ্ধজাহাজ : সিএনএন

হরমুজে পাতা মাইন অপসারণে কাজ করেছে মার্কিন নৌবাহিনীর ২টি যুদ্ধজাহাজ : সিএনএন
প্রকাশিত

হরমুজ প্রণালিতে পাতা মাইন অপসারণে কাজ শুরু করেছে মার্কিন নৌবাহিনীর দুটি জাহাজ। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও এখনো গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে অনেক জাহাজ চলাচল করতে পারছে না বলে জানিয়েছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ। রোববার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। 

শনিবার (১১ এপ্রিল) মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ফ্রাঙ্ক-ই-পিটারসন এবং ইউএসএস মাইকেল মারফি হরমুজ প্রণালি অতিক্রম করে আরব উপসাগরে প্রবেশ করেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুদ্ধ শুরুর পর হরমুজে যেসব সমুদ্র মাইন পেতে রেখেছিল, সেগুলো সরিয়ে নৌপথ নিরাপদ করাই এ মিশনের লক্ষ্য।

সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, 'আমরা একটি নতুন নিরাপদ নৌপথ তৈরির কাজ শুরু করেছি। খুব শিগগিরই এই পথটি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।' 

তবে মাইন অপসারণের এই উদ্যোগ চললেও ঝুঁকি পুরোপুরি কাটেনি। কারণ, ইরান এখনো ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। মাইন ও ক্ষেপণাস্ত্র—দুই ধরনের হুমকি একসঙ্গে থাকায় নৌযান সুরক্ষা এবং প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা আরও জটিল হয়ে উঠেছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে বলেন, 'বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যক জাহাজ চলাচলের স্বার্থে হরমুজ প্রণালি পরিষ্কারের প্রক্রিয়া শুরু করেছি।'

সিএনএনের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত মাত্র প্রায় ৩০টি জাহাজ এই প্রণালি দিয়ে চলাচল করতে পেরেছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com