

মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর জন্য ৮ দশমিক ৬ বিলিয়ন ডলারের বেশি মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।
বিবৃতিতে বলা হয়, এই বিক্রয় চুক্তির আওতায় ইসরায়েল, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতকে সামরিক সহায়তা দেওয়া হবে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ আবারও শুরু হওয়ার 'প্রবল সম্ভাবনা' রয়েছে বলে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালিতে চলমান নৌ-অবরোধের কারণে ইরানিরা প্রতিদিন লাখ লাখ ডলার হারাচ্ছে।
এছাড়া দেশটির বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে।
যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রকৃত খরচ নিয়ে ভুল তথ্য দিচ্ছে এবং আর্থিক ক্ষতির হিসাব অনেক কম করে দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, যুদ্ধের খরচ নিয়ে পেন্টাগন 'মিথ্যা' বলছে। তার দাবি, এই যুদ্ধের ব্যয় ইতিমধ্যে ১০০ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ যেকোনো সময় আবারও শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইরানের সামরিক বাহিনী।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো সময় যুদ্ধ শুরু করতে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী আইআরজিসি।