ইরান কখনো যুদ্ধবিরতি বা সমঝোতা চায়নি: পররাষ্ট্রমন্ত্রী

ইরান কখনো যুদ্ধবিরতি বা সমঝোতা চায়নি: পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতে তেহরান কখনো যুদ্ধবিরতি বা সমঝোতা চায়নি বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। 

সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে আরাগচি বলেন, আমরা আমেরিকানদের সঙ্গে কথা বলার কোনো কারণ দেখি না। কারণ আমরা তাদের সঙ্গে আলোচনা করছিলাম, আর ঠিক সেই সময়ই তারা ইরানরে ওপর হামলা চালানোর সিদ্ধান্ত নেয়।

তিনি আরও বলেন, এটি প্রেসিডেন্ট ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের পছন্দের যুদ্ধ। আর আমরা আমাদের আত্মরক্ষা চালিয়ে যাবো।

এর আগে, ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, ইরান একটি চুক্তি করতে চায়। তবে তিনি বলেন, ‘শর্তগুলো এখনো যথেষ্ট ভালো নয়’ বলে তিনি সেই চুক্তিতে রাজি নন।

সূত্র: বিবিসি

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com