যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার
প্রকাশিত

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে পাঠানো যুদ্ধবিরতি ও উত্তেজনা কমানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে এসব প্রস্তাব তেহরানে পৌঁছানো হয়েছিল বলে এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানিয়েছেন।

মঙ্গলবার ওই কর্মকর্তা বলেন, সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক বৈঠকেই মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেওয়ার বিষয়ে কঠোর ও অনমনীয় অবস্থান নেন। তবে ওই বৈঠকে তিনি সরাসরি উপস্থিত ছিলেন কি না, তা নিশ্চিত করা হয়নি।

এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে এ পদে নির্বাচিত করে।

নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তারা খামেনির প্রতি ‘আন্তরিক ও আজীবন আনুগত্য’ ঘোষণা করে এবং তার সব নির্দেশনা বাস্তবায়নে প্রস্তুত থাকার কথা জানায়।

এ ছাড়া ইরানের সশস্ত্র বাহিনীও নতুন সর্বোচ্চ নেতার প্রতি সমর্থন জানিয়েছে। তারা তাকে ‘ন্যায়পরায়ণ, জ্ঞানবান ও বিচক্ষণ’ হিসেবে উল্লেখ করে তার নেতৃত্বে দেশের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com