সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭১১

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭১১
প্রকাশিত

দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৭১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ১৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে অন্যান্য অপরাধে আরও ৫৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও অভিযানে চারটি গুলি ও একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com