হাসিনা-কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, শুনানি ৮ ফেব্রুয়ারি

হাসিনা-কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, শুনানি ৮ ফেব্রুয়ারি
প্রকাশিত

রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে কথিত ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেইসঙ্গে এ মামলার অভিযোগ গঠনের শুনানি ৮ ফেব্রুয়ারি ধার্য করা হয়।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচার এই আদেশ দেন।

এর আগে সকালে ট্রাইব্যুনালে এ মামলায় অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন।

সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামসহ মামলায় আরও ছয় আসামি রয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’ নামের একটি বাড়িতে ৯ তরুণকে আটক করে রাখা হয়। পরে সোয়াত ও সিটিটিসি টিম সেখানে প্রবেশ করে বাসার ভেতরে গুলি চালিয়ে তাদের হত্যা করে। এই হত্যাকাণ্ড জঙ্গি হত্যার নামে প্রচার করা হয়।

ওই সময় দেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ভয়ের সংস্কৃতি তৈরি করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই নাটক সাজান। নিহত ৯ তরুণকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছিল, কেউ কেউ ডিবি হেফাজতে দুই থেকে তিন মাস ধরে ছিলেন। রাতের বেলায় ব্লক রেইডের আড়ালে তাদের জাহাজবাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গুলি করে হত্যা করা হয়।

অভিযোগে প্রসিকিউশন আরও উল্লেখ করে, জঙ্গি নাটক নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। ইসলামিক ভাবধারার মানুষদের ‘জঙ্গি’ হিসেবে পরিচয় দিয়ে হত্যা করে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com