সিরাজদিখাঁনে অস্ত্রের মুখে অটোরিকশা থেকে নামিয়ে এক নারীকে ধর্ষণ; গ্রেফতার ১

সিরাজদিখাঁনে অস্ত্রের মুখে অটোরিকশা থেকে নামিয়ে এক নারীকে ধর্ষণ; গ্রেফতার ১
প্রকাশিত

মুন্সিগঞ্জের সিরাজদিখাঁনে কর্মস্থল থেকে স্বামীর কাছে ফেরার পথে অটোরিকশা থেকে নামিয়ে এক গার্মেন্টসকর্মীকে (২৯) দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে।

ওই ঘটনায় মামলা দায়েরের পর গত শুক্রবার রাতে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি দায় স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুল হক জানান, ভুক্তভোগী নারী নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার গার্মেন্টসকর্মী। গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় কাজ শেষে অটোরিকশা করে মুন্সিগঞ্জের বালুচরে স্বামীর কাছে ফিরছিলেন তিনি। এ সময় বালুচর এলাকার ডিসি প্রজেক্টের সামনে পৌঁছামাত্র অভিযুক্ত মো. রহিম (৩২) ও মো. আরিফ সরকার (৩০) অটোরিকশা থামিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ওই নারীকে ধলেশ্বরী নদীর পাড়ের জঙ্গলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন।

ওসি জানান, ২১ ফেব্রুয়ারি ওই নারী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে সিরাজদিখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে রাতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি নুরুল ইসলাম নুরুকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত নুরু উপজেলার বালুচর ইউনিয়নের চর চসুমদ্দিন গ্রামের ওসমান গনির ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তার আসামিকে দুপুরে আদালতে তোলা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com