ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩২ জন গ্রেফতার

ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩২ জন গ্রেফতার
প্রকাশিত

ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানা পুলিশ।

শুক্রবার ভোরে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সামনে ফুল মার্কেট সংলগ্ন সড়কে এবং জুমার নামাজের পর ধানমন্ডি ৩২ এর আশপাশ এলাকা থেকে ৩২ জনকে গ্রেফতার করা হয়। 

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার ভোরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একদল নেতাকর্মী আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সামনে ফুল মার্কেটের সামনের রাস্তায় মিছিল করার জন্য জড়ো হতে থাকে এবং মিছিলের প্রস্তুতি গ্রহণ করছে। তৎক্ষনাৎ শেরেবাংলা নগর থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা  দৌড়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই পুলিশ হাতেনাতে ৬ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- শ্যামল চন্দ্র (২৭),  আয়াতুল হক (২৯), সিয়াম (২২), মেহেদী হাসান মিয়াদ খান (২১), তারেক রহমান (২২) ও সেলিম প্রধান শ্রাবণ (২০)।

এদিন, জুমার নামাজের পর ধানমন্ডি ৩২ এর আশপাশ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কিছু সদস্য ঝটিকা মিছিলের প্রস্তুতিগ্রহণ করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাঙ্গা থানা যুবলীগ সভাপতি মুরাদসহ ২৬ জনকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো ভাঙ্গা থানা যুবলীগ সভাপতি মো. মুরাদ (৪৮), মো. আব্দুল হান্নান বিশ্বাস (২২), মো. মোস্তাক বিশ্বাস (২২), মো. রনি (১৯), মো. জনি (২৬), মুরাদ লস্কর (৩৩), মো. সিয়াম হোসেন (১৯), মো. তারিক জামিল (১৯), মো. রাজু (১৯), মো. বিল্লাল বখতিয়ার (১৮), চয়ন বিশ্বাস (১৮), অমিত চক্রবর্তী (২০), তানজিল বিন রশিদ (১৯), নিহাদুল ইসলাম (২১), সুপ্ত ঘোষ (২২), সজীব সাহা (২৪), কুতুব হিলালী (৪০), শিমুল (২১), সোহান আহমেদ (২২), মো. তামিম মোল্লা (১৮), মো. শিমুল ব্যাপারী (১৮), মো. আব্দুর রহিম (৪৫), মির্জা ফারহান আনন্দ (২২), নাইমুর রহমান সোহাগ (২৫), সোহরাব খাঁ (৪৪) ও জাহিদ খান (৩০)।
গ্রেফতারকৃত ৩২ জন সহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com