রাজধানীর পল্টন থানা এলাকায় ব্লক রেইড পরিচালনা করে ০৭ জনকে গ্রেফতার করেছে ডিবি

গ্রেফতারকৃতদের সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে সাজা
রাজধানীর পল্টন থানা এলাকায় ব্লক রেইড পরিচালনা করে ০৭ জনকে গ্রেফতার করেছে ডিবি
প্রকাশিত

রাজধানীর পল্টন থানা এলাকায় আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখতে ব্লক রেইড পরিচালনা করে সাত জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল অনুমান ৪:৩০ ঘটিকায় গোয়েন্দা মতিঝিল বিভাগের মতিঝিল জোনাল টিম পল্টন থানাধীন দৈনিক বাংলা মোড় এলাকায় ব্লক রেইড পরিচালনা করে সাত জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের নাম-১। জসিম উদ্দিন (১৯) ২। মোঃ ইব্রাহিম (২১) ৩। মোঃ সোহাগ (২৬) ৪। তালহা ইসলাম রিদান (২০) ৫। মোঃ ডালিম (২৭) ৬। মোঃ ইয়ামিন (৩২) ও ৭। মোঃ ইউসুফ (২০) ।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারে দুই জনকে ২০ (বিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ জনকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com