৫ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ফালান আটক

৫ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ফালান আটক
প্রকাশিত

সাভারের কাউন্দিয়া ইউনিয়নের মধ্যপাড়া মাস্টার প্লট এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাট ফালানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কাজী আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যপাড়ার মাস্টার প্লটে অভিযান চালিয়ে ফালানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসআই আব্দুর রহিম আরও বলেন, “ফালানকে গ্রেপ্তারের পর স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল।”

ঘটনার পর দুপুরে ফালানের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে সাভার মডেল থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com