ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৯৯টি মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৯৯টি মামলা
প্রকাশিত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৩৯৯ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। 

গতকাল (রোববার) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৪৪টি মোটরসাইকেলসহ মোট ৯৩টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ১৯টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৯৭টি মোটরসাইকেলসহ মোট ১৭৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৯টি বাস, ২টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৬৪টি সিএনজি ও ১৩৯টি মোটরসাইকেলসহ মোট ২৮৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৬টি বাস, ১টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ২০টি মোটরসাইকেলসহ মোট ৮০টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩টি বাস, ২টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি, মোট ২২৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৬টি বাস, ৯টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি, ১২৮টি মোটরসাইকেলসহ মোট ২২৫ টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২৭টি বাস, ১টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি ও ৬৯টি মোটরসাইকেলসহ মোট ২৩৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১১টি বাস, ২টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ২টি সিএনজি ও ২০টি মোটরসাইকেলসহ মোট ৮৪ টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ২৫৫টি গাড়ি ডাম্পিং ও ১৬৮টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আরো পড়ুন

No stories found.
logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com