রুপনগর থানায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার

রুপনগর থানায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার

প্রকাশিত

রাজধানীর রুপনগর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেফতার করেছে রুপনগর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ জুয়েল (২০) ২। মোঃ জাবেদ হোসেন ওরফে রনি (২৫) ৩। মোঃ রাকিব (১৯) ৪।। মোঃ আল আমিন (৩০) ৫। মোঃ মামুন (৩৩) ৬। মোঃ আমিনুল (২৯) ৭। হৃদয় সরকার (২৫) ৮। মোঃ দেলোয়ার মোল্লা (৪২) ৯। মোঃ সুমন মোল্লা (৩২) ১০। মোঃ রুবেল (২৮) ও ১১। মোঃ কবির হোসেন (৪১)।

রুপনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৫ জানুয়ারি) রুপনগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার  

মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এ তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com