তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০০ জন গ্রেফতার

তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১০০ জন গ্রেফতার
প্রকাশিত

জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক নির্মূল, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২০ মে) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানা নয় জন, শেরেবাংলা নগর থানা ১৩ জন, মোহাম্মদপুর থানা ৩৮ জন,আদাবর থানা ১৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ১২ জন ও হাতিরঝিল থানা ১৩ জন।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com